বগুড়ার ধুনটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৪ মে ২০২০, ২১:৩১ আপডেট : ০৪ মে ২০২০, ২১:৩৫

বগুড়া বগুড়ার ধুনটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বিকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ও নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে একইসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের ফয়জুল করিম তুহিনের ছেলে ও ধুনট সরকারি এনইউ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মঈনুল হাসান মহিদ (১৩) ও নলডাঙ্গা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর হোসেন (৬)।

এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, শিশু মঈনুল গত ২ মে বিলচাপড়ী গ্রামে নানা মোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে মঈনুল তার ছোট ভাই ও চতুর্থ শ্রেণির ছাত্র জাকির হোসেনকে নিয়ে গ্রামের বাঙালি নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ছোট ভাই জাকির পানিতে ডুবে যেতে থাকে। তখন মঈনুল তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর মঈনুলের মৃতদেহ উদ্ধার করেন।

অপরদিকে সোমবার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা গ্রামে শিশু সাগর হোসেন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এসময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে প্রতিবেশিরা তার মৃতদেহ উদ্ধার করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পৃথক ঘটনায় নদী ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
বৈষম্যের দেয়াল ভেঙে ঘুরে দাঁড়ানোর এক কঠিন লড়াই
বৈষম্যের দেয়াল ভেঙে ঘুরে দাঁড়ানোর এক কঠিন লড়াই
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযানে এলো বড় সিদ্ধান্ত
জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযানে এলো বড় সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি