মুক্তিপণের আশায় প্রবাসীর সন্তানকে অপহরণ করে গৃহকর্মী!

নরসিংদী প্রতিনিধি
১১ মে ২০২০, ২০:১২ আপডেট : ১১ মে ২০২০, ২০:১৭

তাওহীদ নরসিংদীর বেলাব থেকে অপহৃত তাওহীদ (৫) নামে এক শিশুকে নেত্রকোনা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ওই শিশুকে উদ্ধারসহ সন্দেহভাজন অপহরণকারী ওয়াসিম মিয়াকে (১৫) গ্রেফতারও করা হয়েছে। এর আগে রবিবার (১০ মে) উপজেলার ভাটের চর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছেলে তাওহীদকে ওই গ্রাম থেকে অপহরণ করা হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও অপহৃত শিশুটির পরিবার জানায়,  রবিবার সকালে ভাটেরচর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে তাওহীদকে অপহরণ করে তাদেরই গৃহকর্মী ওয়াসিম (১৫)। পরে ওয়াসিম শিশু তাওহীদকে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাহাদুরপুর গ্রামে নিয়ে যায়। গ্রেফতার ওয়াসিম মিয়া

এদিকে অপহৃত শিশুটির পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, তাদের গৃহকর্মী ওয়াসিম শিশুটিকে নিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডের দিকে গেছে। এসময় গৃহকর্মী ওয়াসিম নিখোঁজ ও তার মোবাইল নম্বর বন্ধ থাকায় শিশুটির পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটির দাদি হাফেজা বেগম ওয়াসিমকে আসামী করে বেলাব থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। পরে বেলাব থানা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় ওয়াসিমের নিজ বাড়ি বাহাদুরপুর গ্রাম থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে এবং ওয়াসিমকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মীর সোহেল রানা জানান, ‘ওয়াসিম মুক্তিপণ দাবির উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে তার নিজ এলাকা নেত্রকোণায় নিয়ে গিয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান জেনে নেত্রকোণা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীকে গ্রেফতার করা হয়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার