বড়লেখায় পাওনা টাকা চাওয়ায় কিশোর খুন

মৌলভীবাজার প্রতিনিধি
২২ মে ২০২০, ০১:৫৭আপডেট : ২২ মে ২০২০, ০২:০০

মৌলভীবাজার মৌলভীবাজারের বড়লেখায় বাকিতে মাল বিক্রির ৮৫ টাকা ফেরত চাইতে গিয়ে এক যুবকের ছুরিকাঘাতে জাকারিয়া হোসেন (১৮) নামে এক কিশোর নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতের পরই ঘাতক যুবক আজিম উদ্দিন (৩৫) পালিয়ে গেছে। গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির আরেঙ্গাবাদ গ্রামের সালাহ উদ্দিন বাড়ির পাশে টং দোকানে পান, সিগারেট ও কাঁচামালের ব্যবসা করেন। বৃহস্পতিবার দুপুরে তার ছেলে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী জাকারিয়া হোসেন (১৮) দোকানদারী করছিল। প্রতিবেশী তোতা মিয়া বাড়ি থেকে টাকা এনে দিচ্ছেন বলে ৮৫ টাকার মালামাল ক্রয় করেন। বিকাল পর্যন্তও তোতা মিয়া পাওনা টাকা পরিশোধ করেননি। রাত ৮টার দিকে জাকারিয়া হোসেন দোকানের পাওনা টাকা চাইতে তোতা মিয়ার বাড়িতে যায়। তিনি টাকা নেই বলে তাকে বিদায় করার চেষ্টা করেন। এসময় তোতা মিয়ার ছেলে প্রবাস ফেরত আজিম উদ্দিন (৩৫) তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সে জাকারিয়া হোসেনকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক আজিম উদ্দিন গা ঢাকা দেয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও ওয়াকআউট করলো বিরোধী দল 
আবারও ওয়াকআউট করলো বিরোধী দল 
বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ হাজার 
বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ হাজার 
দুর্যোগ এলেই ব্যবসায়ীরা কেন প্রণোদনা চান
দুর্যোগ এলেই ব্যবসায়ীরা কেন প্রণোদনা চান
কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন পাস
কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন পাস
সর্বাধিক পঠিত
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি