সাম্য হত্যার বিচারে প্রশাসন দৃশ্যমান কোনও পদক্ষেপ নেয়নি: ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাবি প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৩:২০আপডেট : ২২ মে ২০২৫, ১৩:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেছেন, সাম্য হত্যার বিচারে এখনও দৃশ্যমান কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। দৃশ্যমান পদক্ষেপ নিলে আজ আমরা শাহবাগে আসতাম না।

সাম্য হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ কর্মসূচি থেকে এসব কথা বলেন ছাত্রদলের এই নেতা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে শাহবাগ মোড়ে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাই সাম্য, ন্যায় বিচার কাম্য’; ‘যদি করও তাল বাহানা, ঘেরাও হবে যমুনা’; ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, ছাত্রদল রাজপথে’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।

সাংবাদিকদের উদ্দেশে সাহস বলেন, প্রশাসনের যদি দৃশ্যমান পদক্ষেপ দেখতাম তাহলে আমরা শাহবাগে আসতাম না। কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি বলেই আজ আমরা শাহবাগে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যার দ্বায় তারা কখনও এড়াতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আসল খুনি ধরতে পারেনি। আমরা চাই, অতি দ্রুত আসল খুনির বিচার নিশ্চিত করা হোক।

তিনি বলেন, সাম্য শুধু একজন ছাত্রদল কর্মী না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। এখানে দলীয় পরিচয় না, একজন শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা এসেছি। এখানে শুধু ছাত্রদলের কর্মীই নয়, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অন্তবর্তী সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার ভাই সাম্যের হত্যার ন্যায়বিচার এখন পর্যন্ত তারা করতে পারেনি। তাই আজ এ ধরণের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই ও জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা সাম্য হত্যার ন্যায়বিচার না করা হচ্ছে, অপরাধীদের বিচারের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই‌।

/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রামিসার বাসার সামনে সেই নিশাতের বাবার প্রশ্ন, ‘দেশে কি শুরু হইলো’
‘বিচার চাই’ স্লোগানে উত্তাল কাওরান বাজার 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের