রাজশাহীতে না আসার অনুরোধ ডিসির

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২০, ০৯:৫৭আপডেট : ২৩ মে ২০২০, ০৯:৫৮

রাজশাহীর ডিসির দেওয়া স্ট্যাটাস

ব্যক্তিগত গাড়িতে করে ঈদে রাজশাহীতে না ফেরার অনুরোধ জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানন।

স্ট্যাটাসে হামিদুল হক বলেছেন,  ‘প্রাইভেট গাড়ি নিয়ে ঢাকার বাইরের জেলায় আসা যাওয়ার কোনও সরকারি সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই কাউকে রাজশাহীতে না আসার অনুরোধ করা হলো।’
ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাওয়া যাবে–এমন নির্দেশনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার এবং মাইক্রোবাস ভাড়া করে মানুষ রাজশাহীতে আসছেন। ট্রাকে গাদাগাদি করেও আসছেন প্রচুর মানুষ।
জেলা প্রশাসকের এ স্ট্যাটাসের পর অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে যারা ব্যক্তিগত গাড়ি কিংবা রেন্টে কারে ভাড়া করে চলে এসেছেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা। জবাবে ডিসি বলেছেন, তাদের নাম ঠিকানা দেন।
রাশেদ খান নামের একজন মন্তব্য করেছেন, ‘স্যার, টিভিতে তো খবর প্রকাশ করা হলো,,,। তাহলে কী দিয়ে কি হলো বুঝলাম না।’

জবাবে জেলা প্রশাসক বলেন, এটি শুধু ঢাকা মহানগরীর জন্য।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি