নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২০, ১৯:৩৯আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৪৩

নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের (৫৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার করোনা চিকিৎসাকেন্দ্র সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গিয়াস উদ্দিন ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার বাসিন্দা। তিনি বরাত ডাইং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ফ্রেন্ডস সার্কেলের সাধারণ সম্পাদকও ছিলেন।

নিহতের ছোট ভাই আজমত জানান, কয়েকদিন আগে থেকেই গিয়াসউদ্দিন জ্বর, ঠাণ্ডা, সর্দি কাশিসহ করোনার নানা উপসর্গে অসুস্থ ছিলেন। প্রথমে তিনি নারায়ণগঞ্জ শহরের তিনশ' শয্যা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার প্রথমে রাজধানীর মুগদার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিলে পরে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবন্থায় রাত সাড়ে ৯টায় এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় করােনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে ৷ এনিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৭৭ জনের। নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ' ৩২ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা
নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা
আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম
আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’