বেনাপোল দিয়ে রেলপথে কাঁচামাল আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি
০২ জুন ২০২০, ১৩:২৪আপডেট : ০২ জুন ২০২০, ১৩:২৪

বেনাপোল দিয়ে রেলপথে কাঁচামাল আমদানি শুরু

করোনার কারণে ভারত সরকারের নিষেধাজ্ঞায় স্থলপথে বাণিজ্য বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় রেলপথে শুরু হয়েছে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি। কাস্টমস ও রেলওয়ে বিভাগের পণ্য ছাড়করণের কার্যক্রমও চলছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় ভারত থেকে ২৬০০ মেট্রিক টন শুকনা মরিচ, হলুদ ও আদা আমদানি হয়। এটি বেনাপোল রেলপথে প্রথম খাদ্যদ্রব্য জাতীয় কোনও পণ্যের আমদানি।

বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক বলেন, বর্তমানে স্থলপথে আমদানি বন্ধ রয়েছে। বিশেষ ব্যবস্থায় এসব পণ্য রেলপথে আমদানি হচ্ছে। আশা করা যাচ্ছে এভাবে বাণিজ্য চালু থাকবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি।

আমদানিকারকের প্রতিনিধি বাদশা মিয়া বলেন, করোনা পরিস্থিতিতে স্থলপথে আমদানি বন্ধ থাকায় আমাদের এসব পণ্য দীর্ঘ আড়াই মাস ধরে ভারতের পেট্রাপোল বন্দরে আটকা থেকে অনেক লোকসান হচ্ছিেলো। অবশেষে কাস্টমস কর্তৃপক্ষের প্রচেষ্টায় রেলপথে এসব পণ্য ঢুকেছে। এতে আমরা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবো।

বেনাপোল রেলওয়ে স্টেশন ম্যানেজার সাইদুজ্জামান বলেন, 'আমদানি করা খাদ্যদ্রব্যের চালান ছাড় করাতে কাস্টমস ও রেলওয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। চালানটির মালামাল ও ছাড়করণের কাজ চলছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিনেস রেকর্ডে নতুন উচ্চতায় মেসি
গিনেস রেকর্ডে নতুন উচ্চতায় মেসি
মেসি, এমবাপ্পে নাকি হালান্ড; গোল্ডেন বুটের সিংহাসন কার
মেসি, এমবাপ্পে নাকি হালান্ড; গোল্ডেন বুটের সিংহাসন কার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার
সরকারি সেবা অটোমেশন দুর্নীতি রোধে কতটা কার্যকর? 
সরকারি সেবা অটোমেশন দুর্নীতি রোধে কতটা কার্যকর? 
সর্বাধিক পঠিত
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
‘নেইমার দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন’
‘নেইমার দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন’