পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২০, ২০:৫২ আপডেট : ১২ জুন ২০২০, ২০:৫৭

লাশ নিতে হাসপাতালে স্বজনরা

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সাহেব আলী খন্দকার (৭৫) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের ৫০ জন আহত ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে সকাল ৭টার দিকে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এসময় উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা সাহেব আলীসহ উভয় পক্ষের ৫০ জন ইটের আঘাতে আহত হন।

আহতদের মুকসুদপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী খন্দকারকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া সংঘর্ষের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।'

তিনি জানান, মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকারের শরীরে কোনও আঘাতের চিহ্ন নাই বলে চিকিৎসকরা জানিয়েছেন। লাশের ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

/এএইচ/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরী কেন?
স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরী কেন?
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই