চা স্টলের আড্ডা বন্ধ করায় পুলিশের ওপর ডিম নিক্ষেপ!

খুলনা প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০০:২৮আপডেট : ২৩ জুন ২০২০, ০০:৫৭

পুলিশ ও ব্যবসায়ীদের বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধের সিদ্ধান্ত হয় করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধি নিষেধ উপেক্ষা করে মহানগরীর ফুলবাড়ীগেট বাজারে চায়ের দোকানে চলতো আড্ডা। সোমবার (২২ জুন) পুলিশ এই আড্ডা বন্ধ করে দেয়। এর জের ধরে পুলিশের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কমকর্তা ও বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের বৈঠকে মীমাংসা হয়। বৈঠকে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বাদে চা, ভাঙ্গারির দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধের সিদ্ধান্ত হয়।

এসআই বিধান চন্দ্র সানা বলেন, রেললাইনের পাশে ফারুকের চায়ের দোকানে বেবিট্যাক্সি চালক ইউনিয়নের নেতা রওশন ১০-১৫ জন নিয়ে আড্ডা দিচ্ছিলেন। তাদেরকে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়ীগেট বাজারে সরকারি স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি বণিক সমিতি কঠোরভাবে মনিটরিং করে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা খুবই দুঃখজনক।

তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ছাড়া অন্য দোকানপাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে। এসব দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে বাজার বণিক সমিতি কোনও দায় নেবে না বলে জানান তিনি।

ঘটনার পর দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার বায়োজিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি