গুলিবিদ্ধ ইউপি সদস্যের ঢাকায় মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৭:৫০আপডেট : ২৮ জুন ২০২০, ১৭:৫৫

গুলিবিদ্ধ ইউপি সদস্যের ঢাকায় মৃত্যু নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদ সদস্য মো. হোরন (৫০) ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৮ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হোরেন ওই ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি মো. নবীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদ সদস্যের বড় ভাই ইউসুফ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে ইউপি সদস্যসহ দুই জনকে পিটিয়ে আহত করে। পরে, হামলাকারীরা হোরেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হোরেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ