গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জয়পুরহাট প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৮:১০আপডেট : ০২ জুলাই ২০২০, ১৮:২০

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ওয়ান বীর ব্যাটালিয়নের ফ্রি মেডিক্যাল ক্যাম্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেডিক্যাল ক্যাম্প বসিয়ে গর্ভবতী মায়েদের বিনামূলো স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলার সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ওয়ান বীর ব্যাটালিয়ন।

ক্যাম্পে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১৩ জন গর্ভবতী মাকে চিকিৎসা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনোয়ার মাহবুব সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বগুড়ার গাইনোকোলজিস্ট লে. কর্নেল ডা. মোছা. রলিফা আকতার, মেডিক্যাল অফিসার লে. কর্নেল ডা. মোছা. তাহমিনা আক্তার ও ক্যাপ্টেন ডা. মুমতারিন মুনমুন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন মুরছালিন ও লে. সাখাওয়াত।

ওয়ান বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনোয়ার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘করোনার কারণে প্রত্যন্ত এলাকায় গর্ভবতী মায়েরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেন না। তাদের কথা বিবেচনায় রেখে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মুজিববর্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ মাদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির
যেভাবে আর্জেন্টিনাকে আবার বিশ্বসেরা বানালেন স্ক্যালোনি
যেভাবে আর্জেন্টিনাকে আবার বিশ্বসেরা বানালেন স্ক্যালোনি
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু