পাটকল বন্ধ হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে সরকারি সুবিধা

খুলনা প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৫:২২আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৫:২২

পাটকল



সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হলেও এসব মিল কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে সরকারি সুযোগ-সুবিধা। এছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ বা এমপিওভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। খুলনা অঞ্চলের পাটকলের আওতায় থাকা ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসছে।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। তিনি জানান, ‘অতীতে কোনও সরকার শ্রমিকের ভাগ্যোন্নয়নে বা শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের উদ্যোগ নেয়নি। মিল বন্ধ করলেও তারা সামগ্রিকভাবে সবই বন্ধ করে দেয়। কিন্তু এ ক্ষেত্রে নতুন উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা জোনাল সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, পাটকল বন্ধ করা ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়েই এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। পাটকলের কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখনও সুস্পষ্ট কোনও দিক নির্দেশনা বিজেএমসি থেকে তাকে জানায়নি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন,  ‘খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে প্রায় ১১ হাজার কোটি টাকা বিজেএমসিকে সরকার ভর্তুকি দিয়েছেন। তারপরও এই মিলগুলো কোনও লাভ তো দূরের কথা আসল টাকারও হদিস নেই। এমনকি শ্রমিকদের ন্যায্য পাওনাও পরিশোধ করা হয়নি। সঙ্গত কারণেই শ্রমিকদের দুর্দশা এবং পাটকলকে আধুনিকায়নের কথা বিবেচনা করে গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রম আইন ২০০৬ এর ধারা-২৬ এর উপ ধারা (৩) অনুযায়ী নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে এককালীন পরিশোধ এবং কমবয়সী দক্ষ শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে নতুন মিলে চাকরির সুযোগ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি চাকরী বিধি অনুযায়ী প্রাপ্য গ্রাচ্যুইটি, পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ ও প্রাপ্য গ্রাচ্যুইটির ওপর নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা দিয়েছেন। এছাড়া কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের যাবতীয় পাওনা অনধিক ২ লাখ টাকার ক্ষেত্রে শতভাগ নগদে এবং ২ লাখের অধিক পাওনার ক্ষেত্রে ৫০ শতাংশ নগদে ও ৫০ শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে প্রচলিত আর্থিক বিধি বিধান অনুসরণ পূর্বক যথা শিগগিরই সম্ভব পরিশোধ করা।’
খুলনা-১ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে লোকসানকৃত রাষ্ট্রায়ত্ত জুটমিল নতুন আঙ্গিকে পিপিপি-এর মাধ্যমে পুনরায় মিল চালু ও শ্রমিকদের টাকা এককালীন পরিশোধ এবং দক্ষ শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা খুলনা অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী