দুর্জয়কে নিয়ে ফেসবুকে পোস্ট, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ২০:১৮আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৪৬

ছাত্রলীগ নেতা হামজা খান মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান। ফেসবুক পোস্টটিকে আপত্তিকর উল্লেখ করে ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে ওই মামলা করেন। শুক্রবার (৩ জুলাই) হামজা খানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা ঘিওর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে নারী কেলেঙ্কারি, ভূমি দস্যু আখ্যায়িত করে পোস্ট দেন। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিন জনকে আসামি করে গত ১৩ জুন তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। পরে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, হামজা খান যে অপরাধ করেছেন তার দায় সংগঠন কখনও নেবে না। সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি ওই শোকজের কোনও জবাব দেননি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বশেষ খবর
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার