চট্টগ্রামে গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২০, ২২:৪৯ আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৫২

আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র এক নেতাকে হাতেনাতে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিট। তার নাম মো. আব্দুল কাইয়ুম (২৩)।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়। সে পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা আরও ৮/৯ জন জেএমবি সদস্য কৌশলে পালিয়ে যায় বলেও জানান তিনি।

জাকির হোসাইন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় উগ্রপন্থী বিপদগামী ব্যক্তি জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং নাশকতার উদ্দেশ্যে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টা ১৫ মিনিটে ওই এলাকায় এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে জঙ্গি নেতা আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। এ সময় সেখানে থাকা আরও ৮/৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ।

ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদি বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইল স্ক্রিনশট কপি এবং বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাদী হয়ে কাইয়ুমসহ তার সহযোগীদের  বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করেছেন এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম পুলিশের কাছে নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি'র সদস্য বলে স্বীকার করেছেন। বৈঠক থেকে পালিয়ে যাওয়া কয়েকজনের নাম ঠিকানা জানিয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!