হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ২২:৫৬আপডেট : ০৪ মে ২০২৫, ২৩:০১

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। রবিবার (৪ মে) রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিপ্লবীদের রক্ত ঝরে, ইনটেরিম কী করে’—এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দলটির কেন্দ্রীয় বিভিন্ন নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর এই বর্বর হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলি—কার স্বার্থে এই নিরবতা?’

বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা

ঢাকা মহানগর এনসিপির সভাপতি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী আমাদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে দাবি জানাই, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

বিক্ষোভ শেষে নেতারা জানান, প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে, তবে প্রতিকার না পেলে আরও বড় ধরনের আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম