মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০২:৪৪আপডেট : ০৮ জুলাই ২০২০, ০২:৪৭

মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি গাংনী পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনীর স্ত্রী।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, গত কয়েকদিন আগে জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহ করতে গেলে পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল। তবে যেহেতু করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে এখন তার নমুনা সংগ্রহ করা হবে।

জানা গেছে মৃত জোবাইদার ছেলে আক্তারুজ্জামান চঞ্চল, বড় ছেলে বাচ্চুর স্ত্রী স্বাস্থ্যকর্মী ফারহানা ও মেয়ে নুসরাত জাহান সম্প্রতি করোনা আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে তাদের কাছ থেকে জোবাইদা খাতুন করোনা সংক্রমিত হতে পারেন। তবে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান, করোনা উপসর্গ থাকায় তাকে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা সরকারি স্বাস্থ্যবিধি ও ইসলামী বিধি অনুযায়ী দাফন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার