শিগগিরই রফতানি শুরুর আশায় কাঁকড়া চাষিরা

হেদায়েৎ হোসেন, খুলনা
১১ জুলাই ২০২০, ১৩:৩০আপডেট : ১১ জুলাই ২০২০, ১৩:৫৪

কাঁকড়া চাষ

রফতানি বন্ধ থাকলেও কাঁকড়া চাষিরা আশা নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় বাজারেও তুলছেন নরা কাঁকড়া। ফলে কর্মচারীদের খরচ নিয়ে শঙ্কায় আছেন তারা। তবে ঈদুল আজহার সময় কাঁকড়া রফতানি শুরু হতে পারে বলে তারা আশা করছেন।

খুলনার পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ী সালাহ উদ্দিন লিটন বলেন, রফতানি না হওয়ায় স্থানীয় বাজারেও চাষিরা কাঁকড়া তুলছেন না। ফলে কাঁকড়ার কেনা-বেচা একদমই বন্ধ রয়েছে। তবে চাষিরা কম দামে কাঁকড়ার পোনা সংগ্রহ করে ঘেরে উৎপাদন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ঈদুল আজহার আগে বা পরে কাঁকড়া রফতানি শুরুর সম্ভবনা রয়েছে। এ আশায় বুক বেঁধে তারা উৎপাদন চালিয়ে যাচ্ছেন। কাঁকড়া রফতানি বন্ধের আগে বিভিন্ন গ্রেডের কাঁকড়া ৩০০ টাকা থেকে শুরু একহাজার টাকা দরে বিক্রি হতো। কিন্তু এখন বাজারে কোনও ধরনের কাঁকড়াই উঠছে না।
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী উত্তম কুমার সরকার বলেন, চীন নির্ভর কাঁকড়া ব্যবসা বন্ধের কারণে খুলনা তথা সুন্দরবন অঞ্চলের কাঁকড়া ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। এ পরিস্থিতি দীর্ঘ হওয়ার কারণে স্থানীয় বাজারেও কাঁকড়া তুলছেন না ব্যবসায়ীরা। পাইকগাছার কাঁকড়া ডিপোগুলো বন্ধ থাকছে। তবে, কাঁকড়া রফতানি আগামী মাস থেকে শুরু হতে পারে এ প্রত্যাশায় চাষিরা উৎপাদন বাড়িয়েছে। 
পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ জানান, রফতানি বন্ধ হওয়ার সঙ্গে বকেয়া অর্থও ব্যবসায়ীরা না পাওয়ায় সংকেট বেশি ঘণীভূত হয়েছে। ঢাকার ব্যবসায়ীরা বকেয়া পরিশোধ করলেও স্থানীয় ব্যবসায়ী ও কাঁকড়া চাষিরা নগদ কিছু টাকা পেতেন। বকেয়া আটকে থাকার পরও চাষিরা স্থানীয়ভাবে কাঁকড়া কম দামে পেয়ে উৎপাদন অব্যাহত রাখছেন। ঈদের পর কাঁকড়া রফতানি শুরু হলেই চাষি ও ব্যবসায়ীরা চাঙা হয়ে উঠবেন।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, খুলনার ২৮ হাজার ৫৪৬ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়। ২০১৮-১৯ অর্থবছরে এ এলাকা থেকে ৬ হাজার ৯৮৯ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। গত অর্থ বছর ৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদনের লক্ষ্য ছিল। কিন্তু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত কাঁকড়া চাষ সংকটে পড়ে। চীন, তাইওয়ান, বেলজিয়াম, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় কাঁকড়ার বাজার। অস্ট্রেলিয়ায় নরম খোসার কাঁকড়া। আর অন্য দেশগুলোতে স্বাভাবিক কাঁকড়া রফতানি হয়। নতুন অর্থবছরে এসে কাঁকড়া চাষিরা নতুনভাবে উৎপাদনে নেমেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন