ফের ইপিজেডে এক চীনা নাগরিকের করোনা পজিটিভ

নীলফামারী প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ০৭:৫৯আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:৫৯

ফের ইপিজেডে এক চীনা নাগরিকের করোনা পজিটিভ ফের নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। ওই ইপিজেডে আট জন চীনা নাগরিকসহ মোট করোনা শনাক্তের সংখ্যা ৪৩ জন।

রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। জেলায় নতুন করে শনাক্ত দুই জন হলেন, উত্তরা ইপিজেডের ওই চিনা নাগরিক (৫০) এবং জেলার ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের শাহপাড়ার একজন (৪৩)।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, ১২ জুলাই পর্যন্ত জেলায় সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা ৪৮৫ জন। এরমধ্যে সদরে ১৯৬, জলঢাকায় ৮৩, সৈয়দপুরে ৭১, ডিমলায় ৫২, ডোমারে ৪৫ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন। এদের মধ্যে সর্ম্পূণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন। জেলার বাইরে (ঢাকা, রংপুরে) চিকিৎসাধীন আছেন ১৪ জন। মৃত্যু হয়েছে এক নারীসহ আট জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?