মেঘনায় ৮৬০ টন সিমেন্টের কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চাঁদপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০০:০৩ আপডেট : ২২ জুলাই ২০২০, ০১:৪৩

চাঁদপুর

চাঁদপুরে মেঘনা নদীতে ৮৬০ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে গেছে বাইতুল ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ। এ সময় জাহাজে থাকা ১০ জন শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে চাঁদপুরের হরিণা এলাকায় নোঙর করা অবস্থায় ঝড়ের কবলে পড়ে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি মালামাল নিয়ে ভারতের কলকাতা থেকে এসে সোনারগাঁ মেঘনাঘাটে যাওয়ার কথা ছিল।

চাঁদপুর হরিণা নৌপুলিশের আইসি হাসান জামান বলেন, ৮৬০ টন সিমেন্টের কাঁচামালবাহী জাহাজটি নোঙর করা ছিল। বিকাল ৫টার দিকে ঝড়ের কবলে পড়ে নোঙর খুলে যায়। পরে জাহাজটি ঘুরে গিয়ে নোঙর করা আরেকটি খালি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। জাহাজে থাকা ১০ জন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়।

তিনি জানান, আমরা বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। তারা জাহাজ উদ্ধারের বিষয়টি দেখবেন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সংখ্যালঘু সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
সংখ্যালঘু সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’
সবজির বাজারে আগুন ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক