মালিতে রাজনৈতিক দল বিলুপ্ত করলো সামরিক সরকার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ১৪:৪৯ আপডেট : ১৪ মে ২০২৫, ১৪:৪৯

মালিতে সব রাজনৈতিক দল বিলুপ্ত করেছে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার। মঙ্গলবার (১৩ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন সেনাশাসক আসসিমি গোইতা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ পর্যন্ত দুবার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন সেনাপ্রধান আসসিমি গোইতা। সর্বশেষ ২০২১ সালে ক্ষমতা দখলের পর ঘোষণা দেন, পরবর্তী বছর হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। তবে সেই পরবর্তী বছর আর কোনও দিন আসেনি। উলটো তিন বছর বাদে এসে দেশের ক্ষমতা দীর্ঘদিনের জন্য কুক্ষিগত রাখার সব বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছেন তিনি।

গোইতার আহ্বানে গত মাসে রাজধানীতে আয়োজিত হয় রাজনৈতিক দলের অংশগ্রহণে এক জাতীয় সম্মেলন। দেশের প্রধান বিরোধী দলগুলো এ সম্মেলন বর্জন করলেও সেখানে অংশগ্রহণ করা একাধিক দলের নেতারা দাবি করেন, দেশের সব রাজনৈতিক দল আপাতত বিলুপ্ত করে গোইতাকে যেন ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল রাখা হয়।

তারা আরও দাবি করেন, দেশে স্থিতিশীলতা  ফিরে আসার আগ পর্যন্ত নির্বাচনের প্রয়োজন নেই।

এসব দাবির পরই দেশব্যাপী মানুষজন ফুঁসে ওঠে। রাজধানী শহর বামাকোতে চলতি মাসের ৩ ও ৪ তারিখ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। তাদের মুখে উচ্চারিত হয়- স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।

এরই ধারাবাহিকতায় ৯ তারিখ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে তার ঠিক দু-দিন আগে দেশে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে সরকার। 
এরমধ্যে অভিযোগ উঠেছে, বিরোধীদলীয় তিনজন রাজনীতিবিদকে তুলে নেওয়া হয়েছে।

সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে মালির নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কর্তৃপক্ষের দিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

/এসকে/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়