কুষ্টিয়ায় বাস খাদে, আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ২০:৪৬ আপডেট : ২৬ জুলাই ২০২০, ২০:৪৬

খাদে পড়ে যাওয়া বাস কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী একটি খাদে পড়ে চার জন আহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার সাহেবনগরে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম  জানান, এ ঘটনায় প্রায় তিন ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সাহেবনগর গ্রামের গ্রামের লিপি খাতুন নামে এক নারী বলেন, ‘হঠাৎ একটি বাস খাদে পড়ে যায়। এরপর চার জন নারী ও একজন পুরুষকে বাসের মধ্যে থেকে বের হতে দেখেছি।’

একই গ্রামের শামিম নামে এক যুবক জানান, ঘটনার পর প্রায় ১৩ জন যাত্রী বাস থেকে বের হয়ে আসেন। পরে আর কাউকে পাওয়া যায়নি। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু আঘাত পেয়েছে। পরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিরপুর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। ইতোমধ্যে বাসটিকে খাদ থেকে টেনে তোলা হয়েছে। এখানে প্রায় ১৮ ফুট পানির গভীরতা রয়েছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।

ওসি জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ ১১-০৯৪৮) সাহেবনগরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব