কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২৫, ০২:০৪ আপডেট : ১৭ মে ২০২৫, ০২:০৪

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান নিহতের প্রতিবেশী।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও তার ছেলের বাড়িতে আগুন দেয়। এ সময় বেল্লাল, আনিছুরসহ ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান ও তার প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা একটাই। এই রাস্তার অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সাইদুর রহমান জুমার নামাজ শেষে বাড়ি ফিরলে ওই রাস্তা নিয়ে বেল্লাল ও তার ছেলে আনিছুরের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও আনিছুরের বাড়ি পুড়িয়ে ফেলে। এ সময় ওই পরিবারের সবাই পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি