সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০২:৩৭ আপডেট : ২৭ জুলাই ২০২০, ০২:৪২

সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

নীলফামারীতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন চত্বরে সেনাবাহিনীর ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. হাসমত উল্লাহ খানের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ, বিইউএসএমএসের শিশু রোগ বিশেজ্ঞ লে. কর্নেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লে. কর্নেল মেহেরিন মজিদ, চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন।

ক্যাম্পে সদর উপজেলার ২৮৭ জন গর্ভবতী মা, নারী এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং ওষুধ প্রদান করা হয়।

৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধায়নে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে খোলাহাটি ক্যান্টমেন্টের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি। সব শেষে বন্যা দুর্গত ১০০ জন দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আবারও বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম
আবারও বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি