বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও অ্যাম্বুলেন্স হস্তান্তর

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০২:৪৮আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৩:০২

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর পক্ষে বিদ্যুৎ সচিব বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

করোনা চিকিৎসাসেবা সহায়তায় বরিশাল বিভাগের ৬টি জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসন এর আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।

ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমানসহ ৫ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. বাসুদেব কুমার দাস, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এবং ৬ জেলার সিভিল সার্জনসহ অন্যান্যরা।

সভা শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর পক্ষে বিদ্যুৎ সচিব বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় ১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল
পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল
পণ্য তৈরির নেপথ্য কারিগর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গড়ুন ক্যারিয়ার
পণ্য তৈরির নেপথ্য কারিগর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গড়ুন ক্যারিয়ার
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে