৪৯ কম্পিউটার চুরির ঘটনায় ১৯ নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ০২:৫৪আপডেট : ১২ আগস্ট ২০২০, ০২:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় ১৯ নিরাপত্তা প্রহরীকে দায়িত্বে অবহেলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ঈদুল আজহার ছুটিকালীন এবং পূর্বাপর সময়ে সকল নিরাপত্তা প্রহরীর নিজ নিজ দায়িত্ব পালনের সূচি থাকলেও নিরাপত্তা প্রহরীদের অনেকেই অনুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন যা চাকরিবিধি পরিপন্থী, দায়িত্বে অবহেলার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে চুরির ঘটনা ঘটেছে এবং কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি গেছে। আপনারা স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করলে হয়তো এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। চাকরিবিধি পরিপন্থী কাজ এবং দায়িত্বে অবহেলার জন্য আপনার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি গ্রন্থাগার (কেন্দ্রীয় গ্রন্থাগার) থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। যা ঈদের ছুটি শেষে গত রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।

 

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
এবার গোপালগঞ্জে পুলিশের কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
সর্বশেষ খবর
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে দিলেন পুলিশ
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট, ২০২৬)
চার নাইজেরিয়ানের ইস্ট বেঙ্গলকে আটকাতে চায় বাংলাদেশের রাজশাহী স্টার্স
চার নাইজেরিয়ানের ইস্ট বেঙ্গলকে আটকাতে চায় বাংলাদেশের রাজশাহী স্টার্স
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে