গোপালগঞ্জে মেসির ১৬ ফুটের ভাস্কর্য, নেইমারের প্রতিকৃতি নিয়ে উচ্ছ্বাস

গোপালগঞ্জ প্রতিনিধি 
১২ জুন ২০২৬, ২৩:৫৭আপডেট : ১২ জুন ২০২৬, ২৩:৫৭

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি গ্রামে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নির্মাণ করা হচ্ছে ফুটবল তারকা লিওনেল মেসির ১৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য। সেখানে নেইমারের প্রতিকৃতি ও ৩৬০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকাও টানানো হয়েছে। উপজেলার বহুগ্রামে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ২২ মে থেকে ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। প্রায় এক লাখ টাকা ব্যয়ে নির্মিত ভাস্কর্যটির বর্তমানে রঙ-তুলির কাজ চলছে।

আর্জেন্টিনা সমর্থকদের আশা, ১৭ জুন আর্জেন্টিনার ম্যাচের আগেই এর নির্মাণকাজ শেষ হবে। ব্রাজিল সমর্থকরাও নেইমারের বড় আকৃতির প্রতিকৃতি তৈরি করেছেন। পাশাপাশি বহুগ্রাম বাজারজুড়ে টানানো হয়েছে ৩৬০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রাজিলের পতাকা।

শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, বিশ্বকাপ উপলক্ষে গ্রামটিতে টানানো হয়েছে জার্মানি ও স্পেনের পতাকাও।
বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ গ্রামে সরাসরি দেখানোরও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ভাস্কর্য নির্মাণ ও বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে থাকা সজীব বিশ্বাস।

তিনি বলেন, ‌আমরা চাই, মেসির ভাস্কর্যের সামনে বসেই বড় পর্দায় খেলা উপভোগ করতে। দর্শকদের জন্য আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আর্জেটিনার সমর্থক প্রভাষ দাস, অলক বিশ্বাস, বাদল মণ্ডল জানান, তাদের গ্রাম এরই মধ্যে ‘মেসির গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। এটি মেসির শেষ বিশ্বকাপ। তাই তার জন্য এমন কিছু করেছেন, যেটা বাংলাদেশের কেউ করেনি। তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে।

ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার বলেন, ‌ব্রাজিলকে সমর্থন জানাতে আমরা ৩৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা টানিয়েছি। এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এসে এটি দেখছে।

/এএম/ 
সম্পর্কিত
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু... 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল