ত্রাণের ৩৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

সাভার প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৫:০৮ আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৫:১০

ত্রাণের ৩৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

ঢাকার ধামরাইতে ত্রাণের ৩৫ বস্তা চাল চুরির অভিযোগে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজুকে আটক করেছে র‌্যাব-৪। বুধবার (১২ আগস্ট) সকালে র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার রাত ২টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

র‌্যাব জানায়, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ চাল তার নিজ বাড়িতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি অভিযানিক দল। পরে রাত ২টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার ওই চেয়ারম্যানের নিজ বাড়ির একটি টিনশেডের কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তা ৫৬০ কেজি ওজনের চাল উদ্ধার করা হয়। এসময় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ চাল মজুদ করে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। এই ত্রাণ নিয়ে কোনও প্রকার দুর্নীতি না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরও কিছু অসাধু লোক নির্দেশনা অমান্য করে ত্রাণসামগ্রী চুরির মতো ঘৃণ্য কাজ করার অপচেষ্টা চালাচ্ছে। আর এসব অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সদস্যরা সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউপি চেয়ারম্যানকে ত্রাণের মজুদকৃত ৩৫ বস্তা চালসহ আটক করা হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’