গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১০:৫২আপডেট : ০৬ মে ২০২৫, ১১:২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে গুলশানে তার বাসভবন ফিরোজার সামনের সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা, বিরাজ করছে উৎসবের আমেজ।

দলীয় ও জাতীয় পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকের হাতে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল বাসভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী,  পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল বাসভবন ফিরোজার প্রবেশ পথে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন সে দিকনির্দেশনা আগেই দিয়ে দিয়েছেন দলীয় হাইকমান্ড। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। হেঁটেও যাওয়া যাবে না।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পর দিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় উঠেন। পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে।

গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল সেখানে বিশ্রাম ও চিকিৎসার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।

/এমকে/এমএস/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?