প্রায় ৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো ইউএন‌ডি‌পি

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৪ আগস্ট ২০২০, ১৭:১৭ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:১৮

খাদ্য সহায়তা গ্রহণ করছেন এক দরিদ্র বান্দরবা‌নের রুমার দুর্গম উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৯শ ৩৪ অসহায়, দ‌রিদ্র ও কর্মহীন প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা প্রদান ক‌রে‌ছে ইউএন‌ডি‌পি। 

শুক্রবার (১৪ আগস্ট) সকা‌লে  ইউএন‌ডি‌পি রুমা সাঙ্গু ক‌লেজ মা‌ঠে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে।

পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমার সভাপ‌তি‌ত্বে এতে প্রধান অতিথি ছি‌লেন রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। এছাড়া ইউএন‌ডি‌পির জেলা ব্যবস্থাপক খু‌শিরায় ত্রিপুরা, জেলা এফএফএস এক্সপার্ট শেখ মো. না‌জিম উদ্দিনসহ জেলায় কর্মরত সাংবা‌দিক ও পাড়াবাসীরা উপ‌স্থিত ছি‌লেন।
তারা ব‌লেন, ক‌রোনাকালে অনেক মানুষ কর্মহীন হ‌য়ে প‌ড়ে মান‌বেতর জীবনযাপন কর‌ছে। এসব অসহায় মানু‌ষের মা‌ঝে প্রথম থে‌কেই খাদ্য সহায়তা দি‌য়ে আস‌ছে সরকারি ও বেসরকারি সংস্থা। এ সময় বক্তারা সবাইকে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে খাদ্য সহায়তা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, উপ‌জেলার বি‌ভিন্ন পাড়ার ৬ হাজার ৯শ ৩৪ প‌রিবা‌রকে ১৫ কে‌জি করে চাল, ৫ কে‌জি করে আলু, ১ লিটার করে তেল, ১ কে‌জি করে লবণ, ২ কে‌জি করে ডাল, ২টি করে সাবান, ৪টি করে মাস্ক ও চাষাবা‌দের জন্য ৭ ধর‌ণের সব‌জি দেওয়া হয়।

খাদ্য সহায়তা পে‌য়ে প্রশাসন ও ইউএনডি‌পি‌কে ধন্যবাদ জানায় পরিবারগুলো।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকরা জাতির বিবেক: রবিউল আলম
সাংবাদিকরা জাতির বিবেক: রবিউল আলম
‘সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের শোকজ করা হবে’
‘সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের শোকজ করা হবে’
ভবনে আগুন-লুটপাট-সংঘর্ষে রণক্ষেত্র ফ্রান্স: গ্রেফতার ১২০০-এর বেশি
ভবনে আগুন-লুটপাট-সংঘর্ষে রণক্ষেত্র ফ্রান্স: গ্রেফতার ১২০০-এর বেশি
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের