মৌলভীবাজারে প্রাইভেট কার খাদে, যাত্রী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ২১:২৩ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:২৭

মৌলভীবাজারে প্রাইভেট কার খাদে, যাত্রী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চা বাগানের পাশে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম অনল রাম মালাকার (৫০)। তিনি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মইনতাম গ্রামের নিতাই রাম মালাকারের ছেলে।
জানা গেছে, জেলার কুলাউড়া উপজেলাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ফ ১১-৫০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর চা বাগানের ২৪ নং সেকশনের লালমাটিয়া এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ির যাত্রী অনল রাম মালাকার ঘটনাস্থলেই নিহত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, নিহত যাত্রী মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। এব্যাপারে থানায় এখনও মামলা হয়নি। তবে গাড়ির চালক পলাতক রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ