মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের বিষক্রিয়ায় মারা গেলো ভাইবোন!

মাগুরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০১:১৫আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:১৮

মাগুরা

মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পান করে বিষক্রিয়ায় মারা গেছে দুই ভাইবোন। রবিবার (১৬ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের নাম শিমুল মোল্যা বাদশা (১০) ও আফরিন সুলতানা (১৮)। তারা ভ্যানচালক আরজু মোল্লার ছেলেমেয়ে। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের মামা মামুন বিশ্বাস জানান, শনিবার রাতে শিমুল ও তার বড় বোন ভাত খাওয়ার পর স্থানীয় দোকান থেকে কেনা একটি কোমল পানীয় ভাগ করে পান করে। রাতে ঘুমানোর পর ভোররাতে তাদের পেটে ব্যথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রবিবার সকালে শিমুল মারা যায়। গুরুতর অসুস্থ আফরিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকালে সেও মারা যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস মৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, ভ্যানচালক আরজু মোল্ল্যার ছেলে শিমুল ও কলেজপড়ুয়া মেয়ে আরেফিন গতকাল রাতে ভাত খাওয়ার পর স্থানীয় দোকান থেকে কেনা যে কোমল পানীয় পান করে সেটি ছিল মেয়াদোত্তীর্ণ। এতে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়ে। ভোর রাতে তাদের দুজনকেই মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে শিশু শিমুল মারা যায়। পরে মেয়েকে ফরিদপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে বিকেল ৪টার দিকে তিনিও মারা যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আমরা নিশ্চিত হতে পারবো।

তবে যে দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় কেনা হয়েছিল সেই দোকানদারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন