আল্লার দলের সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ২২:০০ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:০৫

নিষিদ্ধ সংগঠন আল্লার দলের গ্রেফতার হওয়া সদস্য লিটন খুলনার ফুলতলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের এক সদস্যকে গ্রেফতারে দাবি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) এক প্রেস বার্তায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য জানান।

প্রেস বার্তায় দাবি করা হয়, র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন বেজের ডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন সাত্তার মোড়লের বাড়ির সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের এক সদস্যকে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করে। গ্রেফতার সদস্যের নাম মো. লিটন হোসেন (৩০)। তিনি যশোরের শার্শা থানার গোরপাড়ার মো. সাখাওয়াত হোসেনের ছেলে। তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট (২ পাতা) ও শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত নথি (২ পাতা) জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজ করছিলেন।

র‌্যাব জানায়, এরআগে আল্লার দলের গ্রেফতার হওয়া থানা নায়েক মো. শরিফুল ইসলাম শাওন ও সদস্য মো. তরিকুল ইসলাম মিলনের সঙ্গে লিটনের যোগাযোগ ছিল। তাদের বিরুদ্ধে রুজু হওয়া মামলার ঘটনায় লিটনও জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে মিলেছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!