ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হিলি প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৭:১৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৭:১৭

ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেওয়া হচ্ছে দিনাজপুরের বিরামপুরে ছোট শাখা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সেখান থেকে পালিয়ে যায় অবৈধ বালু ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তার সেখানে থাকা ড্রেজার মেশিনটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। 

পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, বিরামপুরের কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় ছোট শাখা যমুনা নদী থেকে লিজ না নিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পুলিশের সহায়তায় ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি। পরে সেখানে থাকা একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ুপাইপগুলো ভেঙে ফেলা হয়। বেশ কিছু দিন ধরেই উপজেলা প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ঘাটে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান