মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৪:৪৪আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৩৭

লাশ উদ্ধার জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলে শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন– মোসলেমা আক্তার শিখা (৩৮) ও তার তিন বছর বয়সী সন্তান তৌফিকুল ইসলাম তৌকির।

ওসি জানান, সকালে ওই গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ বসতঘরের খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি