প্রধানমন্ত্রী আজ চাঁদপুরের দুটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন

চাঁদপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ০৬:২৭আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৬:২৭

 



চাঁদপুর চাঁদপুরের কচুয়া-ফরিদগঞ্জকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে দুই উপজেলাকে এ ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

পল্লী বিদ্যুৎ জানায়, ফরিদগঞ্জের ১৮৬টি গ্রামে পল্লী বিদ্যুতের লাইন হলো ১ হাজার ৮৯৫ কিলোমিটার। গ্রাহক রয়েছে ১ লাখ ৩১ হাজার ৪২৮ জন। এরমধ্যে আবাসিক সংযোগ ১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, বাণিজ্যিক গ্রাহক ১১ হাজার ১৩০ জন এবং সেচ, শিল্পসহ অন্যান্য প্রায় ৩ হাজার।
এখানে ৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন উপকেন্দ্র রয়েছে দুইটি। এসব কাজে ব্যয় হয়েছে ২৮৪ কোটি টাকা।
কচুয়া জোনাল অফিসের ডিজিএম জানান, কচুয়ায় বিদ্যুতের গ্রাহক সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৮৯। ২০০৯ সালে গ্রাহক সংখ্যা ছিল ২৮ হাজার ৩০৭। একই সময়ের ব্যবধানে বিদ্যুৎ লাইনের পরিমাণ ৫৮২.৫০ কিলোমিটার থেকে ১৫৯৫.৫০ কিলোমিটারে বৃদ্ধি পেয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, কচুয়া এবং ফরিদগঞ্জ উপজেলাকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যায়নের ঘোষণা দেবেন। সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। ইতোমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, জেলার ৮টি উপজেলার ৫টি উপজেলাকে মধ্যে এর আগে কয়েক ধাপে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করা হয়। আজ দু’টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলে আর বাকি থাকবে মতলব উত্তর উপজেলা। এ উপজেলাও দু’ এক মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ।

/আরআইজে/
সম্পর্কিত
যেসব এলাকায় আজ রাতে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
সিএনজি কমিশন বাড়ানোর দাবি, জুন পর্যন্ত আল্টিমেটাম
সর্বশেষ খবর
ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান: এক মাসে গ্রেফতার ৫৫ হাজার
ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান: এক মাসে গ্রেফতার ৫৫ হাজার
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
সরকারি হাসপাতালে টিকা দিয়ে টাকা দাবি, সেই নার্সকে অপসারণ
সরকারি হাসপাতালে টিকা দিয়ে টাকা দাবি, সেই নার্সকে অপসারণ
চামড়া খাত হতে পারে অর্থনীতির নতুন প্রবৃদ্ধির চালক: হোসেন জিল্লুর রহমান
চামড়া খাত হতে পারে অর্থনীতির নতুন প্রবৃদ্ধির চালক: হোসেন জিল্লুর রহমান
সর্বাধিক পঠিত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট