বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০৫

বিদ্যুৎস্পৃষ্ট ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অলি খান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমাবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অলি খান ওই এলাকার মো. নাসির উদ্দিন রুবেল খানের পুত্র এবং বরিশাল পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অলি খানের চাচা মো. আল-আমিন খান জানান, সোমবার বিকালে বাড়ির পাশে পাম্প দিয়ে পানি সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল অলি। এ সময় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘কারো কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা