বাঁচা-মরার ম্যাচে রাসেল, নারিনকে পাচ্ছে কেকেআর

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১১:৩৫আপডেট : ১৪ মে ২০২৫, ১১:৩৯

নতুন সূচিতে মাঠে গড়াবে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অবশ্য বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকেই যথা সময়ে পেয়ে যাচ্ছে। বেঙ্গালুরুতে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকে ভারত পৌঁছাবে বলে জানা গেছে। 

১৭ মে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বাঁচা-মরার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়াচ্ছে। 

ভারত-পাকিস্তান সংঘাতে ৯ মে আইপিএল স্থগিত হওয়ার পর কেকেআরের ওয়েস্ট ইন্ডিয়ান কন্টিনজেন্টে থাকা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল ও টিম মেন্টর ডোয়াইন ব্রাভোরা দুবাইতেই অবস্থান করছিলেন। যুদ্ধ বিরতির পর বিদেশি ক্রিকেটারদের ডাকা শুরু করে দলগুলো। 

কাবুলে থাকা রহমানউল্লাহ গুরবাজও ওয়েস্ট ইন্ডিয়ান সদস্যদের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। তার পর উড়ে যাবেন ভারতে। অপর দিকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আইনরিখ নর্কিয়া মালদ্বীপ থেকে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন। 

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও অস্ট্রেলিয়ান বোলার স্পেন্সার জনসনের বিষয়ে এখনও পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে তাদের ফেরার ইঙ্গিত রয়েছে। কুইন্টন ডি ককের ফেরার বিষয়ে অবশ্য এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। 

১২ ম্যাচে ৫ জয়ে কেকেআর ষষ্ঠস্থানে রয়েছে। প্লে-অফের কোনও আশা বাঁচিয়ে রাখতে বেঙ্গালুরু ম্যাচের পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও তাদের জেতা লাগবে। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় প্লে-অফে খেলা হচ্ছে না জস বাটলার, জ্যাকব বেথেল ও উইলি জ্যাকসের। বাটলার গুজরাট টাইটান্সে রয়েছেন, বেথেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্সে। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী