নালায় পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫

পঞ্চগড়

নাতনিসহ নালার পানিতে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন সামসুল হক (৭০) নামে এক মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মুক্তিযোদ্ধা সামসুল হক ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, সামসুল হক বড় ছেলের মেয়ে সুমাইয়াকে (৭) নিয়ে বাড়ির পাশে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে পিছলে গিয়ে নাতনিসহ নালার পানিতে পড়ে যায়। পানির স্রোতে নাতনি ভেসে নালার পাড়ে এবং নানা নালার পানিতে পড়ে গিয়ে ভাসতে থাকে। তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  মুক্তিযোদ্ধা সামসুল হককে মৃত ঘোষণা করেন। শিশু সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা