মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৪

গ্রেফতার নাঈম শরীফ ও তার বড় ভাই মো. মহারাজ শরীফ পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নাঈম শরীফ (২১) ও তার বড় ভাই মো. মহারাজ শরীফ (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। নাঈম ও মহারাজ উপজেলার তেতুঁলবাড়িয়া (ভাঙ্গাপোল) এলাকার হানিফ শরিফের ছেলে।

ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানায় নাঈম শরীফ, তার বড় ভাই মহারাজ ও মা তহমিনা বেগমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রী ও নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। খালাতো ভাই নাঈম বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা নাঈমের বড় ভাই মহারাজ ও মা তহমিনাকে জানালে তারা নাঈমকে সতর্ক না করে বিয়ের প্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর বিকালে ওই ছাত্রীকে ফুসলিয়ে পাশের ভান্ডারিয়া ইকোপার্কে ঘুরতে নিয়ে যায় নাঈম। রাতে সেখান থেকে ফিরে ধানীসাফার ফুলঝুরি বাজার সড়কের পাশে মুজাম্মেল হোসেনের পরিত্যক্ত ঘরে রাতযাপন করে তারা। ওই ছাত্রীকে বিয়ের কথা বলে রাতে ধর্ষণ করা হয়। বিষয়টি তার মা ও বড় ভাইকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে নাঈমকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, এ ঘটনায় দুজনকে গ্রফতার করা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটিপতিদের ‘আইভি থেরাপি’ নিয়ে নতুন হুলস্থুল
কোটিপতিদের ‘আইভি থেরাপি’ নিয়ে নতুন হুলস্থুল
প্রাণ প্রিয় বন্ধুর খোঁজ নেবেন না আজ?
প্রাণ প্রিয় বন্ধুর খোঁজ নেবেন না আজ?
বিশ্বকাপ সেমিফাইনালের বিস্ময়কর ইতিহাস
বিশ্বকাপ সেমিফাইনালের বিস্ময়কর ইতিহাস
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ