মোবাইলে গেম খেলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫

ফারুক হোসেন নাটোরের লালপুর উপজেলায় মোবাইলে গেম খেলা অবস্থায় ট্রেনে কাটাপড়ে ফারুক হোসেন (১৮) নামে এক কালেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় দিকে উপজেলার বাওড়া-বৃষ্টপুর সংযোগে ঈশ্বরদীগামী মালগাড়ি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ও নিহতের বাবা বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন (১৮) উপজেলার বাওড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং সে গোপালপুর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তাদের সহায়তায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। পরে  প্রায় এক কিলোমিটার দূরে মাথা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন।

নিহতের পিতা বাচ্চু মিয়া জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে বন্ধুদের সঙ্গে মোবাইলে গেমে আসক্ত হয় তার ছেলে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পাশে রেললাইনের ওপর চার বন্ধু মিলে সারি সারি বসে মোবাইল গেম- পাবজি, ফ্রি ফায়ারে মেতে উঠে। এক সময় অন্যরা চলে গেলেও বাড়ি কাছে হওয়ায় ফারুক লাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। এ সময় ট্রেন আসলেও বেখেয়ালেই গেম খেলার একপর্যায়ে সে ট্রেনে কেটে মারা যায়। জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন থাকলেও শুধু মোবাইল গেম আসক্তির কারণেই তার ছেলের অকাল মৃত্যু হলো।

/আইএ/
সম্পর্কিত
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত