নদী খননের ব্যাপারে দাতা সংস্থাগুলোর সঙ্গে আলাপ চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৮

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক  (ফাইল ছবি) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নদী শাসন করার নির্দেশ দিয়েছেন। নদী ড্রেজিং ও শাসন করে জমি উদ্ধার করে কৃষি কাজে চাষ বাড়ানো হবে। এতে অনেক টাকা দরকার। এজন্য বিদেশি দাতা দেশগুলোর সঙ্গে আমাদের সরকারের আলাপ-আলোচনা চলছে। অনেক দেশ আগ্রহ দেখিয়েছে।'

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরাো বলেন, 'আমরা ভাটির দেশের মানুষ। উজানে বৃষ্টি হলে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। ভাঙনের কারণে নদীর তলদেশে প্রতিবছর এক বিলিয়ন পলি জমে। এভাবে নদী ভরাট হয়ে চর জেগে উঠছে এবং গতিপথ পরিবর্তন হচ্ছে। প্রতি বছর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণ কাজ ভালো করতে গিয়ে গতি কিছুটা কমেছে পাউবোর। বড় প্রকল্প বাস্তবায়ন করতে কিছু সময়ও লাগে। এজন্য তিস্তা পাড়ের মানুষকে সবুর করতে হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইন জুয়া পরিচালনা: দুই আসামি রিমান্ডে
অনলাইন জুয়া পরিচালনা: দুই আসামি রিমান্ডে
আর্জেন্টিনার অ্যালিস্টারের গোল উদযাপনের নাচ নিয়ে কেন এতো আলোচনা
আর্জেন্টিনার অ্যালিস্টারের গোল উদযাপনের নাচ নিয়ে কেন এতো আলোচনা
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক২
লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক২
বন্যায় সারা দেশে সাড়ে ৪ কোটি টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ, সর্বোচ্চ চট্টগ্রামে
বন্যায় সারা দেশে সাড়ে ৪ কোটি টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ, সর্বোচ্চ চট্টগ্রামে
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে