পুত্রবধূকে যৌন নিপীড়ন, শ্বশুর কারাগারে

নাটোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ০৭:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৭:৫৮

পুত্রবধূকে যৌন নিপীড়ন, শ্বশুর কারাগারে নাটোরের বাগাতিপাড়া উপজেলার খিদ্র মালঞ্চি গ্রামে পুত্রবধূকে যৌন নিপীড়ন মামলায় শ্বশুর মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আসামি মিজানুর রহমান খিদ্র মালঞ্চি গ্রামের জমির মণ্ডলের ছেলে।

ওসি মামলার বরাতে জানান, ভুক্তভোগী গৃহবধূ মিজানুরের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া ছেলের বউ। ছেলের জন্মের কিছুদিন পরেই তার মাকে তালাক দেয় মিজানুর। ছেলেকে সে প্রথম পক্ষের সদস্যদের সঙ্গে রাখে। তারা একই বাড়িতে বসবাস করে।

মামলায় ছেলের বউ অভিযোগ করেন, তাকে দিয়ে মাঝে মাঝেই হাত-পা ও শরীর টিপে নিত মিজানুর রহমান। সে সময় সে ভুক্তভোগীকে নানাভাবে উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানিয়েও প্রতিকার পাননি তিনি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোয়াল ঘরের দরজা দেওয়ার কথা বলে ছেলের বউকে ডাকে মিজানুর। সেখানে পৌঁছার পর যৌন নিপীড়ন করে মিজানুর।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দুপুর ২টার দিকে মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে উপজেলার জিগরী বাজার থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। বিকালে কোর্টে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে