আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত চার পুলিশ সদস্য

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১০:১২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১০:১৩

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংঙ্গর গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামি ও তার লোকজন। এ ঘটনায় আহত হয়েছে বানিয়াচং থানার এএসআই তোয়াহা (৩৪), এএসআই সোহেল রানা (৩২), পুলিশ সদস্য হাতিমুরা (২১), পুলিশ সদস্য সোহেল (৩০)। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাংঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে জিআর মামলার পলাতক আসামি বুলবুল মিয়া মিয়াকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। এসময় ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান  ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আব্দুল মমিন পুলিশের সঙ্গে আসামি আটকের বিষয়ে বাকবিতণ্ডা করে। তখন ওই গ্রামে বিদ্যুৎ চলে গেলে আসামিপক্ষ পুলিশের উপর চড়াও হয়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এতে উল্লেখিত লোকজন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) মো. শেখ সেলিম জানান, দক্ষিণ সাংঙ্গর গ্রামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সেখানে যান বানিয়াচং থানার এএসআই তোয়াহাসহ একদল পুলিশ। পরে আসামির লোকজন পুলিশের  ওপর হামলা চালায়। তিনি জানান, ঘটনাস্থল এলাকায় এখন অভিযান পরিচালনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন