একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো কেজিতে ২০ টাকা

হিলি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১২:৫৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১২:৫৬

কাঁচা মরিচ বেশ কয়েকদিন ধরে ক্রমাগত দাম বাড়ার পর এবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ২০ টাকা, বুধবার (১৪ অক্টোবর) প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা বিক্রি হলেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তা কমে ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ শুক্রবারও (১৬ অক্টোবর) একই দামে কেনাবেচা হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় বন্দরের আমদানিকারকরা কাঁচা মরিচের আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ টন কাঁচা মরিচ আমদানি হতো, বর্তমানে তা বেড়ে ১০০-১৩০ টনে দাঁড়িয়েছে। পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া বাজারে দেশি কাঁচা মরিচ উঠতে শুরু করায় এর দামে প্রভাব পড়তে শুরু করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল