নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৮:৩৪

 যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ তিন জন নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ওইসময় নওয়াপাড়ার ব্রিজের দিকে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও শিশু (৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার চার জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চার জনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের