দুর্গা পূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৪ আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৫

মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার বলেন, ‘বিজয়া দশমী ভারতে খুব বড় উৎসব। সেজন্য আমরা প্রতিবছরের মতো এবারও বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছি। এসময় তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়েছে। আমাদের মাঝে যেন সবসময় সৌহাদ্য, সম্প্রতি ভাতৃত্ববোধ বজায় থাকে, সবকিছু ভালোভাবে চলে এটাই আমাদের কামনা।’ 

মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) ইয়াসিন আলী বলেন, দুর্গা পূজা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ বিভিন্ন ক্যাম্পের জন্য মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে চলে আসছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম