সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ড থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২০, ২৩:৩৭ আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:৪১

সাংবাদিক গোলাম সরওয়ার

নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। রবিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা কুমিরার হাজীপাড়া ব্রিজঘাট এলাকায় তাকে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলে যাওয়া নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাত ৮টার দিকে কে বা কারা তাকে ব্রিজঘাট এলাকায় রেখে যায়। মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ডেকোরেটর দোকানে নিয়ে আসে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করাই। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

সাংবাদিক গোলাম সরওয়ারকে এভাবে উদ্ধার করা হয়।

গোলাম সরওয়ার চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গোলাম সরওয়ার। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়-এর সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল