স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ০১:০৭আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০১:০৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার দৌলতপুর এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত রাজিব মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ফতুল্লা থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীকে যৌন হয়নানির অভিযোগে রাজিব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। আসামি রাজিব মোল্লা পাগলা দৌলতপুর এলাকার খালেক মুন্সির বাড়ির ভাড়াটিয়া মৃত রুহুল আমিনের পুত্র।

পরিবার ও পুলিশ জানায়, বখাটে রাজিব ওই ছাত্রীর পরিবারের পূর্ব পরিচিত। ঘটনার সময় ওই ছাত্রীর বাবা-মা কেউ বাসায় ছিলেন না। এই সুযোগে বখাটে রাজিব মোল্লা ওই ছাত্রীকে তাদের বাসার পাশের একটি পরিত্যক্ত রুমে নিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বখাটে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। পরে ওই ছাত্রীর মা-বাবা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে রাজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’