সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবককে খুঁজছে পুলিশ

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৯:৫৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:২৮

সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবককে খুঁজছে পুলিশ কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার নামের এক যুবক। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে তিনি। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যায় মহসিন। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন।

পূজার অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার খইরাম। সাকিবরে ফাইলে আমি কুফাইয়া কাটিমু।’

এ বিষয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন নামের এক যুবককে খুঁজছে পুলিশ। তাকে ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সাকিবের বিষয়টি দু’দেশের ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ। এসব বিষয়ে উসকানি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বলেন, পুলিশ হত্যার হুমকিদাতা মহসিনকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক জেলার ৪ কলেজে শিক্ষার্থী ২২ জন, পাস করেনি কেউ
এক জেলার ৪ কলেজে শিক্ষার্থী ২২ জন, পাস করেনি কেউ
ড্রাম ট্রাকে লুকিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা: ৩০১ বস্তা সারসহ আটক ৮
ড্রাম ট্রাকে লুকিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা: ৩০১ বস্তা সারসহ আটক ৮
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয়
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয়
জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ