গৃহবধূ ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০০:২১ আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০২:২৪

পুলিশের হাতে গ্রেফতার মাইনুল ইসলাম সরদার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত ১৫ নভেম্বর তিনি থানায় মামলা করলে অভিযুক্ত ধর্ষককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম মাইনুল ইসলাম সরদার (৩০)।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর রাতে উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ তার সাত বছরের শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাতে তার ঘরে কৌশলে ঢোকে মাইনুল। এরপর গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন সকালে ওই গৃহবধূ বাদী হয়ে মাইনুল ইসলামকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বুধবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়নে বোনের বাসা থেকে মাইনুলকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, মাইনুল একজন মাদকসেবী। মাদকসেবনের দায়ে তার ইতোপূর্বে এক বছরের সাজাও হয়েছিল। ২০১৪ সালে মাইনুল বিয়ে করেছিল। কিন্তু অপকর্ম ও হিংস্রতা দেখে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি